ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি: অভিবাসীদের অবদান সত্ত্বেও বাড়ছে চাপ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২৫,  12:22 AM

news image

অর্থনীতিতে ব্যাপক অবদান রাখলেও রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওপর চাপ আরও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে দীর্ঘদিন ধরে ঘাটতি পূরণ করলেও সাম্প্রতিককালে সীমান্ত নিরাপত্তা জোরদার ও আশ্রয়ব্যবস্থা সংস্কারের নামে তাদের ওপর বিধিনিষেধ কঠোর হয়েছে।

২০২৩ সালে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমে অবদান রাখে প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। কর হিসেবে তারা রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে দিয়েছে ৬৫২ বিলিয়ন ডলার। অনথিভুক্ত অভিবাসীরাও অর্থনীতিতে ভূমিকা রাখেন; কেবল ২০২৩ সালেই তাদের ব্যয় সক্ষমতা ছিল ২৯৯ বিলিয়ন ডলার।

তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে বৈধ ও অননুমোদিত—উভয় শ্রেণির অভিবাসীদের ওপরই কঠোর নীতি প্রয়োগ করছে। ফলে হোটেল, রেস্তোরাঁ, কৃষি, নির্মাণ, স্বাস্থ্যসেবা–এসব খাতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অভিবাসী শ্রমিক কমেছে দশ লাখের বেশি।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, অভিবাসী কমে গেলে শ্রমশক্তি ও উৎপাদনশীলতা কমবে, যা দীর্ঘমেয়াদে জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ‘ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসি’র পূর্বাভাস—কঠোর অভিবাসননীতি চললে ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রবৃদ্ধি এক-তৃতীয়াংশ কমে যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি