ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৬,  3:50 PM

news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৩ মে) দুপুর ২টায় ফল প্রকাশের পর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, ভর্তি পরীক্ষার মাত্র ৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। দ্রুতই প্রথম মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

মোবাইল ফোনে ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে NU ATHN Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে পিন নম্বর ও পাসওয়ার্ডের মাধ্যমে ড্যাশবোর্ডে প্রবেশ করে ‘ফলাফল’ অপশন থেকে ফল দেখা যাবে। সেখান থেকে ফলাফল ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এরপর নির্বাচিত কলেজে চূড়ান্ত ভর্তি ফরম, মার্কশিট ও ছবি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল সারা দেশের ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগে ৮৮০টি কলেজে মোট শূন্য আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। মোট আসন সংখ্যা ও আবেদনকারীর সংখ্যা প্রায় সমান হলেও সরকারি কলেজে সীমিত আসনের কারণে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি