ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

গাজা-পশ্চিম তীরে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট, ২০২৬,  2:10 PM

news image

গাজা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ এখন অত্যন্ত জরুরি।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের আলোকে ইসরাইলের অবৈধ দখলদারত্বের অবসানে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তৃতীয় রাষ্ট্রগুলোর রয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া একটি পরামর্শমূলক রায়ের কথা উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন। ওই রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্বকে অবৈধ বলে অভিহিত করা হয়। একই সঙ্গে দখলদারত্ব বজায় রাখতে সহায়তা না করার জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।

আলবানিজি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কূটনৈতিক প্রচেষ্টা এবং সাধারণ পরিষদের ‘ইউনাইটিং ফর পিস’ প্রক্রিয়ার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। গাজা ও পশ্চিম তীরের সংঘাত ঘিরে নিরাপত্তা পরিষদের অচলাবস্থা এসব উদ্যোগের মাধ্যমে কাটানো সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

‘ইউনাইটিং ফর পিস’ হলো জাতিসংঘের এমন একটি প্রক্রিয়া, যার আওতায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ঐকমত্য না থাকায় কোনো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে সাধারণ পরিষদ বিষয়টি বিবেচনা করতে পারে।

গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনাদোলু

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি