ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

কানাডা থেকে সার ও ভারত থেকে চাল আমদানিতে নতুন শুল্কের ইঙ্গিত ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫,  11:16 PM

news image

কানাডা থেকে সার ও ভারত থেকে চাল আমদানিতে নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য কয়েক বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, বিদেশি সরবরাহকারীদের কারণে মার্কিন কৃষকরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না।

ব্লুমবার্গের বরাতে জানা যায়, বিশ্বজুড়ে মার্কিন শুল্কনীতির কারণে ভারত, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়েছে—যা নীরব ‘শুল্কযুদ্ধ’ তৈরি করেছে। এ অবস্থায় ভারত–যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য আলোচনাও আটকে আছে। ভারতীয় চালে নতুন শুল্ক আরোপ হলে সেই আলোচনাও আরও দীর্ঘায়িত হতে পারে বলে বিশ্লেষকদের মত।

ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় চালের কথিত মজুত পরিস্থিতি খতিয়ে দেখবেন। কৃষকদের অভিযোগ—ভারত, ভিয়েতনাম ও থাইল্যান্ড কম দামে চাল রপ্তানি করায় স্থানীয় বাজারে দাম পড়ে গেছে। উল্লেখ্য, ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ; চলতি মৌসুমে দেশটি প্রায় ২৫ মিলিয়ন টন চাল রপ্তানি করবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিদেশে বেশি চাল রপ্তানি করলেও দেশটির আমদানির তালিকায় থাইল্যান্ড শীর্ষে, এরপরই ভারত।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি