ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

উড্ডয়নের ২০ মিনিট পরই বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, নিহত ২ পাইলট

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট, ২০২৬,  3:09 PM

news image

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন অভিজ্ঞ প্রশিক্ষক। বৃহস্পতিবার সকালে গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানান, সকালে কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের বিমানটি উড্ডয়ন করে। সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার সময় বিমানটি গঙ্গার তীরবর্তী একটি মাঠে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন গুজরাটের শচীন ভাটিয়া ও কর্ণাটকের অভিষেক পূজারি। তাদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।

কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। দুর্ঘটনার বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, ঘাস ও গাছপালায় ঘেরা একটি এলাকায় বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে আছে। বিমানের ধাতব অংশ দুমড়েমুচড়ে গেছে। ডানা ও সাদা রঙের বিভিন্ন অংশ ঘটনাস্থলের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারানোর পর বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রশিক্ষণ বিমানটি ২০২৩ সালে গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এই কঠিন সময়ে তাদের শক্তি জোগানোর জন্য প্রার্থনা করেছেন।

সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি