ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ইরাককে ‘ভাই’ রাষ্ট্র হিসেবে দেখে ইরান: পেজেশকিয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে, ২০২৬,  10:59 PM

news image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরাককে শুধু প্রতিবেশী নয়, বরং ‘ভাই’ রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছেন। তিনি ইরাকের সরকার গঠনের জন্য মনোনীত প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদি-কে ফোন করে অভিনন্দন জানিয়ে এ কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার (১৫ মে) সন্ধ্যায় এক টেলিফোন আলাপে পেজেশকিয়ান নতুন ইরাকি সরকারের প্রতি শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে ইরাক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।

পেজেশকিয়ান বলেন, ইরান ইরাকের সরকার ও জনগণকে কেবল প্রতিবেশী নয়, বরং ঘনিষ্ঠ ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে দেখে। দুই দেশের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও বহুমুখী সম্পর্ক জোরদারে তেহরান সব ধরনের উদ্যোগকে সমর্থন করে।

তিনি আরও বলেন, আঞ্চলিক অস্থিরতার অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের চাপ ও যুদ্ধনীতি, যা ইরানসহ বিভিন্ন দেশের ওপর প্রভাব ফেলছে। একদিকে চাপ সৃষ্টি এবং অন্যদিকে আলোচনার আহ্বান—এ ধরনের দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, আলোচনার সময়ও দেশটি একাধিকবার হামলার শিকার হয়েছে এবং বর্তমানে সংলাপ চলাকালেও সামরিক হুমকির মুখে রয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে প্রস্তুত।

তিনি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধ চায় না এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সব বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী। পাশাপাশি তিনি ইরাকের মনোনীত প্রধানমন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

অন্যদিকে আলি ফালেহ আল-জাইদি বলেন, ইরান ও ইরাকের সম্পর্ক ‘দুটি দেহে এক আত্মার মতো’। অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে এই সম্পর্ক আরও গভীর করতে কাজ করবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ইরান ইরাকের কৌশলগত গভীরতা এবং একইভাবে ইরাকও ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার। ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ইরাক মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

শেষে তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দ্রুত যুদ্ধ ও সংকটের অবসান সম্ভব।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি