ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের দাবি—পাঞ্জাব অ্যাসেম্বলিতে প্রস্তাব পাস

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫,  11:13 PM

news image

পাকিস্তানের ক্ষমতাসীন পিএমএল-এন ও বিরোধী দল পিটিআই–এর তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইমরান খান ও তার দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে পাঞ্জাব অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার কণ্ঠভোটে পাস হওয়া এই প্রস্তাবে পিটিআইকে রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে উল্লেখ করা হয় এবং নিষেধাজ্ঞা বিবেচনার আহ্বান জানানো হয়।

তবে প্রস্তাবে সরাসরি ইমরান খান বা পিটিআইয়ের নাম উল্লেখ করা হয়নি। সরকারি দলের এমপিএ তাহির পারভেজ প্রস্তাবটি উত্থাপন করেন। ইমরান খানের সাক্ষাৎ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে পিটিআইয়ের সদস্যরা অধিবেশন বর্জন করেন।

এর আগে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী নাম উল্লেখ না করে ইমরান খানের বিরুদ্ধে সেনাবিরোধী বয়ান তৈরির অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, এই ধরনের প্রচারণা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। তাঁর বক্তব্যের পর থেকে দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়।

অ্যাসেম্বলির প্রস্তাবে বলা হয়, ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলায় সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অপপ্রচার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের শামিল। তাই ‘শত্রুর হাতিয়ার’ হিসেবে কাজ করার অভিযোগে পিটিআই ও দলের প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা বিবেচনা করা উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি