ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ইউরোপ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নজিরবিহীনভাবে তলানিতে: মেদভেদেভ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মে, ২০২৬,  5:30 PM

news image

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সম্পর্ক গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংকটে পড়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার এক নিবন্ধে মেদভেদেভ দাবি করেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের ইউরোপের পরিচয় হারানো নিয়ে মন্তব্য এবং ইউরোপের কিছু দেশের আন্তর্জাতিক সামরিক অভিযানে অংশ না নেওয়ার ঘটনা দুই মহাদেশকে একে অপরের থেকে দূরে সরিয়ে দিয়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতি ইউরোপের ‘কৌশলগত স্বাধীনতা’র ধারণাকে আরও বাস্তব করে তুলছে, তবে প্রশ্ন হলো—বর্তমান দুর্বল ও অনাগ্রহী ইউরোপে ভবিষ্যতের সিদ্ধান্ত কে নেবে?

মেদভেদেভ আরও বলেন, জার্মানি ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব নিতে চাইলেও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে তাদের অবস্থান কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি।

তার দাবি, জার্মানি আবারও সামরিক শক্তি বাড়ানোর দিকে ঝুঁকছে, যা প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি তৈরি করতে পারে।

রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, মস্কো ১৯৪১ সালের মতো কোনো আকস্মিক আক্রমণ পুনরায় ঘটতে দেবে না এবং পশ্চিম সীমান্তে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকবে।

তিনি আরও দাবি করেন, ইউরোপে সামরিকীকরণের প্রবণতা শুধু রাশিয়ার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ।

মেদভেদেভের মতে, জার্মানি হয় সামরিক পথে এগিয়ে গিয়ে সংকটে পড়বে, নয়তো বাস্তবতা মেনে রাশিয়ার সঙ্গে সংলাপে ফিরবে—এই দুই পথের যেকোনো একটিতে যেতে হবে।

ন্যাটো সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা অতীতে পূর্বদিকে সম্প্রসারণ না করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তা মানা হয়নি।

সূত্র: পার্সটুডে

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি