ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

‘২০২২ সাল থেকে দারিদ্র্য আবার বাড়ছে’—অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  11:09 PM

news image

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০১০ সালের পর দারিদ্র্য কমার ধারা বজায় থাকলেও ২০২২ সাল থেকে তা আবার বেড়েছে, যা দারিদ্র্য হ্রাসের প্রক্রিয়ায় কাঠামোগত সমস্যার ইঙ্গিত দেয়। বুধবার সোনারগাঁও হোটেলে এসডিএফ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অনেক অঞ্চলে মানুষের জীবনযাত্রা এতই কঠিন যে দারিদ্র্য দূর করা বড় চ্যালেঞ্জ।

তিনি জানান, বর্তমানে দেশ মূলত “অবস্থাগত দারিদ্র্য”-তে বেশি ভুগছে। অনেক পরিবার দারিদ্র্যসীমার খুব কাছাকাছি থাকায় সামান্য বিপর্যয়েই আবার নিচে নেমে যায়। তিনি দুর্নীতি, দুর্বল বাস্তবায়ন কাঠামো এবং পরিকল্পনা বাস্তবায়নে ত্রুটিকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন।

তবে তিনি সামগ্রিক অগ্রগতিকে “মোটামুটি সন্তোষজনক” বলে মন্তব্য করেন এবং বলেন, এসডিএফের প্রকল্পে নারীদের অংশগ্রহণ দারিদ্র্য হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি