ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

‘সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি জাতির সঙ্গে প্রতারণা’: মাহফুজ আলম

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬,  11:33 PM

news image

মাহফুজ আলম বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে সচিবালয়টি পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা।

মাহফুজ আলম লেখেন, “সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিচার বিভাগ সংস্কার, মামলাজট নিরসন এবং বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতের জন্য আলাদা সচিবালয় জরুরি ছিল।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশ নিয়ে যদি কোনো বাছবিচার বা আপত্তি থেকে থাকে, তবে সেটা সংশোধন করে হলেও সুপ্রিম কোর্ট সচিবালয় পুনরায় চালু করা উচিত।”

এর আগে মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়-এ ফেরত নেওয়া হয়।

সরকার জানিয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের আগ পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি