ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

‘লীগ ব্যাক করেনি, ব্যাক করেছে তাদের দম্ভ’: আসিফ নজরুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬,  11:27 PM

news image

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করে বলেছেন, আওয়ামী লীগ ফিরে আসেনি; ফিরে এসেছে তাদের ‘দম্ভ, মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস’।

বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”

এর আগে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে আবারও রাজনৈতিক আলোচনায় ফিরে এসেছে—তা নিয়ে ফেসবুকে একটি বিশ্লেষণধর্মী পোস্ট দেন সাবেক অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম।

সেখানে তিনি লিখেছিলেন, “‘আওয়ামী লীগ ব্যাক করেছে’—এটা নতুন কিছু নয়। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪-কে ‘৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল। স্বাধীনতার বিরুদ্ধের শক্তিকে সামনে আনা হয়েছিল।”

মাহফুজ আলম আরও দাবি করেন, ডানপন্থীদের উত্থানে অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ভূমিকা, সেক্যুলারদের মধ্যে ভয় তৈরি, উগ্রবাদীদের ‘সেইফ স্পেস’ দেওয়া এবং ছাত্ররাজনীতির বিপ্লবী ধারা থেকে ‘মব সংস্কৃতিতে’ রূপান্তর—এসবও আওয়ামী লীগকে নতুনভাবে আলোচনায় ফেরার সুযোগ করে দিয়েছে।

২৪ ঘণ্টার ব্যবধানে সাবেক অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি