ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

‘ফ্যামিলি কার্ড নয়, জনগণ এখন জাস্টিস কার্ড চায়’: হাসনাত আব্দুল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬,  11:31 PM

news image

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে নানা ধরনের সরকারি কার্ড দেওয়া হলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই সরকারের কাছে জনগণের দাবি এখন ‘জাস্টিস কার্ড’।

বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এই এমপি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা ধরনের কার্ড দেওয়া হচ্ছে; কিন্তু জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই।”

তিনি অভিযোগ করেন, দেশের স্বাস্থ্য, চাকরি ও আইনশৃঙ্খলা খাতে সাধারণ মানুষ এখনো নানা ভোগান্তির শিকার হচ্ছে।

তার ভাষ্য, “হাসপাতালে আইসিইউ’র অভাব, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া, থানায় দালাল চক্রের দৌরাত্ম্য—এসব সমস্যা এখনো বহাল রয়েছে। ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।”

সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, দেশে এখনো বিচারহীনতা, দুর্নীতি ও দমন-পীড়নের সংস্কৃতি বিদ্যমান। মত প্রকাশের স্বাধীনতাও সংকুচিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার না পাওয়ার আশঙ্কায় অনেক ভুক্তভোগী আইনি আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকছেন।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যত দিন পর্যন্ত সমাজে ন্যায়বিচার নিশ্চিত না হবে, তত দিন সরকারের সব উন্নয়নমূলক উদ্যোগই প্রশ্নবিদ্ধ থাকবে। জনগণ একদিন ব্যালটের মাধ্যমে বা গণপ্রতিরোধের মুখে এর উপযুক্ত জবাব দেবে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি