ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত করবে: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৬,  9:48 PM

news image

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের খবরে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করার এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে এবার ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মের প্রতিভা তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, খেলাধুলা এখন আর কেবল বিনোদন নয়; এটি বিশ্বব্যাপী একটি সম্মানজনক ও লাভজনক পেশা। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এই উদ্যোগের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের জন্য একটি টেকসই ও পেশাদার প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় ও অতিরিক্ত ডিভাইস-নির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক হবে।

নির্বাচিত খেলোয়াড়দের জন্য রাষ্ট্রীয় ক্রীড়াবৃত্তি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মাধ্যমে বিশ্বমানের প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের মাধ্যমে গড়ে ওঠা নতুন প্রজন্মের খেলোয়াড়রা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সুনাম বয়ে আনবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি