ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

‘একাত্তরের চেতনা’ বিক্রি করছে বিএনপি—রাশেদ প্রধানের মন্তব্য

#

নিজস্ব প্রতিবেদক

০১ মে, ২০২৬,  4:28 PM

news image

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই ক্ষমতাসীন বিএনপি এখন ‘একাত্তরের চেতনা’ বিক্রি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (১ মে) রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘শ্রমিক জনতার ডাক, গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এ সভার আয়োজন করে শ্রমিক জাগপা।

রাশেদ প্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সিংহভাগ সময় ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলের শেখানো ভাষাই ব্যবহার করেছে। আগে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত-শিবিরকে রাজাকার বলত, এখন বিএনপি ক্ষমতায় গিয়ে তাদেরই সেই ভাষা ব্যবহার করছে।

তিনি আরও বলেন, “যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ—বিএনপিকে দেখে মনে হচ্ছে, যে-ই ক্ষমতায় যায়, সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে ওঠে। বাস্তবতা হলো, আওয়ামী লীগের মতোই এখন একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি।”

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সংসদে দেওয়া বক্তব্য থেকে বোঝা যায়, জুলাই সনদ নয় বরং দ্রুত ক্ষমতায় যাওয়াই ছিল মূল লক্ষ্য।

নতুন আন্দোলনের ডাক দিয়ে রাশেদ প্রধান বলেন, “আমাদের আবারও নতুন গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো নতুন ফ্যাসিবাদ আমরা বরদাস্ত করব না।”

সভায় শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, এস এম জিয়াউল আনোয়ার ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি