ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

৫০৯ রানের লক্ষ্য তাড়া করছে আয়ারল্যান্ড, তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২২ নভেম্বর, ২০২৫,  3:24 PM

news image

৫০৯ রানের লক্ষ্য তাড়া করছে আয়ারল্যান্ড, তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রানে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ২৬৫ রানে অলআউট হলে স্বাগতিকরা ২১১ রানের লিড নিশ্চিত করে।

ফলোঅন না করিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চার ফিফটিতে ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা দেয়। এতে আয়ারল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৫০৯ রান।

লক্ষ্য তাড়ায় আইরিশরা ২৩ ওভার শেষে ৩ উইকেটে ৮৩ রান তুলেছে। ক্রিজে আছেন হ্যারি টেক্টর ও কার্টুস ক্যাম্পার। এর আগে তাইজুল ইসলাম ফিরিয়েছেন অ্যান্ডি বালবির্নি (১৩) ও পল স্টার্লিংকে (৯)। হাসান মুরাদের শিকার কেদে কারমাইকেল (১৯)।

বাংলাদেশের ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম ৭৮, মুমিনুল হক ৮৭ ও জয় ৬০ রান করে ফেরেন। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৫৩ রানে।

এছাড়া প্রথম ইনিংসে মুশফিক ১০৬ ও লিটন দাস ১২৮ রানে সেঞ্চুরি তুলে নেন। দুটি ইনিংসেই বাংলাদেশের ব্যাটিংয়ের ভিত্তি তৈরি করেছেন তাঁরা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি