ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ জানাতে হবে, না হলে পদত্যাগ—ইনকিলাব মঞ্চ

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৫,  11:44 PM

news image

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনসম্মুখে জানাতে হবে—তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ।

শনিবার রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজার আগে দেওয়া বক্তব্যে এ দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, হাদিকে গুলি করার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকারী গ্রেপ্তার হয়নি। সরকারও এ বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান জানায়নি। ‘আমরা জানতে চাই—খুনি কোথায়, কী অগ্রগতি হয়েছে, সরকার কী করছে—এই প্রশ্নগুলোর উত্তর জনগণের সামনে দিতে হবে,’ বলেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, এই হত্যাকাণ্ড একক কোনো ব্যক্তির কাজ নয়; এর পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তিনি বলেন, খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহযোগী এবং পুরো চক্রকে বিচারের আওতায় আনতে হবে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টারা যদি জনসম্মুখে এসে গত এক সপ্তাহে নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তবে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি