ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

হাম ও উপসর্গে আরও ১০ জন শিশুর মৃত্যু, হাসপাতালে ভিড় বাড়ছে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৬,  4:30 PM

news image

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬১ জন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২ মে) হাম ও উপসর্গে ৪ জন শিশুর মৃত্যু হয় এবং ১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ২৪৪ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৫০ জন শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৪০ হাজার ৪৯১ জন শিশুর শরীরে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ জন শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ হাজার ৯০ জন।

এছাড়া একই সময়ে ৫ হাজার ৩১৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি