ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

হামের সংক্রমণ ও সংকট নিয়ে তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৬,  2:38 PM

news image

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, হামের সংক্রমণ ও চলমান সংকটসহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত করা হবে। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, হামের সংক্রমণে চার শতাধিক শিশুর মৃত্যু অত্যন্ত গুরুতর বিষয়। টিকার সংকট কেন তৈরি হলো এবং টিকাদান কর্মসূচিতে কোনো গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তদন্তে অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শিশুদের চিকিৎসা সুবিধা আরও বাড়ানো এখন সরকারের অগ্রাধিকার।

বিভিন্ন সময়ে করা আন্তর্জাতিক চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকার বা বর্তমান সরকারের সময়ের যে কোনো চুক্তি থেকে বের হওয়া আইনগতভাবে সম্ভব হলেও এতে শর্ত ও গোপনীয়তার বিষয় থাকে। জনস্বার্থবিরোধী চুক্তিগুলো ইতোমধ্যে পর্যালোচনায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তি বাতিলের সম্ভাব্য প্রভাব নিয়েও সতর্ক করেন তিনি। তার মতে, এমন সিদ্ধান্তের আগে রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপসহ কূটনৈতিক প্রভাব বিবেচনা করা জরুরি। তবে জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

এছাড়া তিনি জানান, দেশের জ্বালানি পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং কোনো সংকট নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি