ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

স্পোর্টস আইটেম ব্যবসার আড়ালে আওয়ামী সিন্ডিকেট শক্তিশালী করার গভীর ষড়যন্ত্রে মুক্তার হোসেন (পর্ব-১)

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২৬,  12:40 AM

news image

মুক্তার হোসেন একজন স্পোর্টস আইটেম ব্যবসায়ী। তিনি গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ‘রূপগঞ্জ খেলাঘর’ নামে একটি স্পোর্টস আইটেমের দোকান পরিচালনা করেন। তার বাবা চনপাড়া ৮ নম্বর ওয়ার্ডের একজন সাধারণ সবজি বিক্রেতা ছিলেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাবের সুযোগ নিয়ে তিনি একজন সফল স্পোর্টস আইটেম ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন।

অভিযোগ অনুযায়ী, মুক্তার হোসেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং তৎকালীন মন্ত্রী গাজীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগকারীদের দাবি, সরকারের পরিবর্তন হলেও তার কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি। বরং তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে রূপগঞ্জ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের মিলনমেলার পরিবেশ তৈরি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের একাধিক ব্যক্তির দাবি, মুক্তার হোসেনের দোকানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী নিয়মিত বসে নানা ধরনের পরিকল্পনা করেন। তাদের আরও অভিযোগ, তিনি জুলাই যোদ্ধা হত্যা মামলার আসামিদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।

এ বিষয়ে রূপগঞ্জ খেলাঘরের স্বত্বাধিকারী মুক্তার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, তিনি নিজে অসুস্থ এবং তার মেয়েও অসুস্থ থাকায় এ বিষয়ে বিস্তারিত কথা বলতে পারবেন না।

অভিযোগকারীদের আরও দাবি, অতীতে তিনি নিজেকে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিতেন। বর্তমানে তিনি বিএনপির সঙ্গে চলার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে। তবে অভিযোগকারীদের ভাষ্য, এটি কেবল বাহ্যিক অবস্থান; অন্তরে তিনি এখনও আওয়ামী লীগকে সংগঠিত করার প্রচেষ্টায় সক্রিয় রয়েছেন।

মুক্তার হোসেনকে ঘিরে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। এ সংক্রান্ত আরও তথ্য পরবর্তী পর্বে প্রকাশ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি