ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

সুষ্ঠু নির্বাচনের স্বপ্নের মধ্যেই হত্যাকাণ্ডে মেতে উঠেছে দেশের শত্রুরা: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৫,  11:44 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ যখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক সেই সময়েই বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

রোববার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গত পরশু যে ঘটনা ঘটেছে—ওসমান হাদির ওপর হামলা—আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি। আমরা আশঙ্কা করছি, এ রকম আরও ঘটনা ঘটতে পারে।’

তিনি বলেন, দেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে, যার লক্ষ্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা।

বিএনপি মহাসচিব দাবি করেন, জনগণের প্রত্যাশা ও স্বপ্ন ভেঙে দিতে এ ধরনের হত্যাকাণ্ড ও হামলা চালানো হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি