ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা ৬০ হাজার কোটি টাকায় ব্যাংক বাঁচানোর উদ্যোগ নিয়ে সমালোচনা মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

সীমাবদ্ধতার কারণে রেলসেবা উন্নয়ন ধীর, তবে কাজ চলছে: প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৬,  5:06 PM

news image

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন, নানা সীমাবদ্ধতার কারণে রেলসেবার মান প্রত্যাশিত গতিতে উন্নত করা সম্ভব হচ্ছে না। তবে এসব সংকট কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শনিবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, রেলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারের নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং দ্রুতই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, রেল খাতকে লাভজনক করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

এছাড়া তিনি জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের জন্য বর্তমানে সমীক্ষা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি