ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সিলেটে আ.লীগ নেতার বাড়িতে অভিযান, কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

#

ডেস্ক রিপোর্ট

০৬ মে, ২০২৬,  10:49 PM

news image

সিলেটের ওসমানীনগর উপজেলা এলাকায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদের বাড়ি থেকে প্রায় ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা মূল্যের ৬০৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। অভিযানের সময় কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে একজনকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মোট ১৮ হাজার ৯০ কেজি জিরা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে জিরা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল কালাম স্বীকার করেছেন, তিনি তার পলাতক ভাই আব্দুল মুমিনসহ সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় জিরা দেশে এনে বাজারজাত করতেন।

এ ঘটনায় এসআই আশীষ চন্দ্র বাদী হয়ে আবুল কালাম, আব্দুল মুমিন এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ওসমানীনগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরর্শেদুল আলম ভূঁইয়া জানান, আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি