ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সরকার গঠনের পর প্রথমবার ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৬,  2:56 PM

news image

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার উত্তরের সীমান্তবর্তী পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে পৌঁছায়। এ সময় সড়কের দুই পাশে জড়ো হওয়া হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম’, ‘প্রধানমন্ত্রী তোমাকে, লাল গোলাপ শুভেচ্ছা’ ও ‘ফেনীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পরে দুপুর ২টার দিকে ফুলগাজী উপজেলা হয়ে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী।

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় যাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

এরপর পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন প্রধানমন্ত্রী। কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ

পরে প্রধানমন্ত্রী ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন। সেখানে স্থাপিত রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর কিছু সময় সেখানে বিশ্রাম নেবেন তিনি।

ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নিশ্ছিদ্র নিরাপত্তা

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেনীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ছাড়াও দুই হাজারের বেশি পুলিশ, এসআরবি, ৯ প্লাটুন বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সভামঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থায় ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও হোয়াইট জোন।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি প্রায় দুই দশক পর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনীতে এসেছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম ফেনী সফর।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর তাঁর ফেনী সফরে আসার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী ১ অক্টোবর ফেনী সফরে এসেছেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি