ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৬,  5:17 PM

news image

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্লাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনা ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রকৌশল দপ্তরের কার্যসহকারী হাসমত আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

​অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্ধারিত মানসম্মত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করায় সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে হাসমত আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাকরিবিধি অনুযায়ী সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী তিনি বরখাস্তকালীন খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
​এলজিইডি সূত্রে জানা গেছে, গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক শূন্য ৬ মিটার দীর্ঘ এই সেতুর কাজ চলছে। প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কাজ করছে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান 'মেসার্স ইউনুছ আল মামুন' ও 'মেসার্স জাকির এন্টারপ্রাইজ'। ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় পরবর্তীতে মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে সেতুটির কাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।

​সম্প্রতি সেতুর ফুটপাতের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ দেওয়ার বিষয়টি স্থানীয় অধিবাসীদের নজরে আসে। গত রবিবার রাতে এলাকাবাসী এতে বাধা দেয় এবং তাদের
 ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে উপজেলা প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে সেতুটি পরিদর্শন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি