ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সময় নষ্ট না করে মাঠে নামুন: নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৫,  10:56 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আর ঘরে বসে না থেকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, "আমাদের আর ঘরে বসে থাকার বিন্দুমাত্র সময় নেই। মাঠে চলে যেতে হবে, মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, পথে-প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে। এর বাইরে আর এখন সময় নেই।"

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। বিজয়ের মাস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, "কথার ফুলঝুরি দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুলঝুরি দিয়ে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান করতে হলে পরিকল্পনা লাগে, জনগণের পেটে আহার দিতে হলে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, যা একমাত্র বিএনপির আছে।"

অতীতে বিএনপি সরকারের বিভিন্ন সফল কর্মপরিকল্পনার 'ট্র্যাক রেকর্ড' তুলে ধরে তিনি বলেন, "বিএনপির ট্র্যাক রেকর্ড আছে– আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। খালেদা জিয়ার সময়ে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছিল। সংস্থাটিকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই কমিশন যদি সরকারের কোনো একটি বিষয়ে তদন্ত করতে চাইত, সরকারের অনুমতির প্রয়োজন ছিল না। তারা সম্পূর্ণ স্বাধীন ছিল। এটি আমরা আবার করব।"

অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের এক হাজারের বেশি নেতা অংশ নেন। বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর করা, ফ্রি ইন্টারনেট ব্যবস্থা চালু, প্রান্তিক মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে 'ফ্যামিলি কার্ড' প্রদান, কৃষকদের জন্য 'ফার্ম কার্ড', সাধারণ মানুষের জন্য 'স্বাস্থ্য কার্ড', এবং ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলাসহ বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হয়।

এর আগে সকালে একই অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একটি সাম্প্রতিক জরিপের রিপোর্ট অনুযায়ী, এই নির্বাচনে ৬৬ শতাংশ উত্তরদাতা বিএনপি এবং ২৬ শতাংশ জামায়াতে ইসলামীকে বেশি আসন পাওয়ার বিষয়ে মত দিয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "এতে হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে, তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না।"

এদিকে, মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান এক পোস্টে লেখেন, "বহু বছর অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই অবশ্যই কঠিন হবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসই প্রমাণ করে, যখন সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন একসাথে আসে, তখন পরিবর্তন অসম্ভব নয়। জনগণ যদি দায়িত্ব দেয়– বিএনপি আবারও সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত।"

অন্যদিকে, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশক ধরে দেশে ফ্যাসিবাদী দুঃশাসন চলেছে, যখন মানবাধিকার সমাধিস্থ এবং গণতন্ত্র নিশ্চিহ্ন করা হয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন, তারা মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল সঞ্চালনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি