ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

শুক্রবার স্বাক্ষর হচ্ছে জুলাই জাতীয় সনদ, শেষ প্রস্তুতিতে ব্যস্ত কমিশন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৫,  11:41 PM

news image

বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ আগামীকাল শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক আয়োজনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

শেষ মুহূর্তের প্রস্তুতি পর্যালোচনায় বুধবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জরুরি বৈঠক আহ্বান করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, জেএসডি (রব), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি‌রা উপস্থিত ছিলেন।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “জুলাই সনদ রাষ্ট্র সংস্কারের ধারায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটি যৌথ অঙ্গীকারে যুক্ত করবে।”

গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুই পর্বে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর ৮৪টি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে সনদটির চূড়ান্ত রূপ দেওয়া হয়। গত ১৪ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন সনদের চূড়ান্ত কপি প্রতিটি রাজনৈতিক দলের হাতে তোলে দেয়।

পর্যবেক্ষকদের মতে, ‘জুলাই জাতীয় সনদ’ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঐক্য, সংস্কার ও গণতন্ত্রের নতুন দিকনির্দেশনা তৈরি করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি