ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রাজধানীতে রূপালী ব্যাংকের বাসাবো উপশাখা উদ্বোধন

#

বিজ্ঞপ্তি

০১ ডিসেম্বর, ২০২৫,  6:08 PM

news image

সোমবার (১ ডিসেম্বর) আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে ঢাকার বাসাবোতে রূপালী ব্যাংক পিএলসি’র ৩৭তম উপশাখা হিসেবে বাসাবো উপশাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খিলগাঁও শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সহকর্মীদের উদ্দেশ্যে গ্রাহক সন্তুষ্টি অর্জন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি গ্রাহকদের ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা গ্রহন করার আহবান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইন।

এছাড়াও সবুজবাগ থানা বিএনপি’র আহবায়ক আশরাফুল রহিম, ব্যবসায়ী মো. মুরতুজা, নূর মোহাম্মদীয়া (সাঃ) হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. লোকমান হাকিম, ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, রূপালী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনাল ম্যানেজার মো. মাসুদুল হাসান, খিলগাঁও শাখার ব্যবস্থাপক আকতার হোসেন, মুগদা শাখার ব্যবস্থাপক মো. শামছুল হক ইভান ও বাসাবো উপশাখা প্রধান কবির আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া করেন মুফতি নূরুল হুদা মারুফ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি