ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে, ২০২৬,  6:01 PM

news image

যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই স্কোয়াড্রন যুদ্ধবিমান কেনার বড় একটি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে লকহিড মার্টিন নির্মিত এক স্কোয়াড্রন এফ-৩৫ মাল্টি-রোল স্টেলথ যুদ্ধবিমান এবং বোয়িংয়ের তৈরি এক স্কোয়াড্রন এফ-১৫ যুদ্ধবিমান।

সাধারণভাবে একটি স্কোয়াড্রনে ১২ থেকে ২৪টি যুদ্ধবিমান থাকে। রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, আগামী কয়েক দশকের জন্য ইসরায়েলের আকাশসীমায় শ্রেষ্ঠত্ব বজায় রাখাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

তিনি আরও জানান, ‘শিল্ড অব ইসরায়েল’ বা ‘ইসরায়েলের ঢাল’ গঠনের অংশ হিসেবে এফ-৩৫ এবং এফ-১৫আইএ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে যেকোনো সময় এবং যেকোনো স্থানে অভিযান চালানোর সক্ষমতা আরও শক্তিশালী করা হবে। এজন্য আধুনিক ও পর্যাপ্ত সামরিক সরঞ্জাম প্রয়োজন।

এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ও কয়েকটি মিত্র দেশের যৌথ প্রকল্পে তৈরি এবং এটি বিশ্বের অন্যতম উন্নত স্টেলথ যুদ্ধবিমান হিসেবে পরিচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি