ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

যুক্তরাষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি অবসরে যাচ্ছেন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৫,  12:04 AM

news image


মার্কিন কংগ্রেসে প্রায় চার দশকের দায়িত্ব পালনের পর অবসর ঘোষণা করেছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেত্রী জানান, তিনি বর্তমান মেয়াদ পূর্ণ করবেন, তবে ২০২৬ সালের নির্বাচনে অংশ নেবেন না।

পেলোসি প্রথমবার নির্বাচিত হন ১৯৮৭ সালে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দুই দফায় প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন—প্রথমবার ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত এবং পরে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত।

তার নেতৃত্বে মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিশংসন প্রক্রিয়া পরিচালিত হয়।

মার্কিন গণমাধ্যমগুলোর ভাষায়, ন্যান্সি পেলোসি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।

বর্তমানে ডেমোক্র্যাট দল প্রজন্ম পরিবর্তনের ধারায় আছে। তরুণ নেতারা সামনে আসছেন—যেমন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি সম্প্রতি ইতিহাস গড়েছেন।

সূত্র: শাফাক নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি