ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

যাত্রাবাড়ীতে অর্ধগলিত লাশ উদ্ধার: হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

#

ডেস্ক রিপোর্ট

৩১ মার্চ, ২০২৬,  3:58 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— আরমান হক বিপু (২১), মো. ইসমাঈল হোসেন ফাহিম (২১), কামরুল ইসলাম রানা (৩০) এবং আলী হোসেন (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার সাদমান সাইফ রাইভি (২৩)। তিনি সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তেজগাঁও এলাকার একটি ঔষধ কোম্পানিতে পার্ট-টাইম চাকরি করতেন। গত ২৩ মার্চ রাত ৯টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন রাইভি, কিন্তু আর ফিরে আসেননি।

পরিবারের অনুসন্ধানের পর ২৬ মার্চ ভোরে উত্তর কুতুবখালী এলাকার একটি খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশের জার্সিতে ‘RAIVI’ লেখা দেখে পরিবারের সদস্যরা তা রাইভির বলে শনাক্ত করেন।

প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের হলেও পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা রুজু করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৪ মার্চ ভোরে আরমান হক বিপু ও ইসমাঈল হোসেন ফাহিম রাইভিকে কাঁধে ধরে নিয়ে যাচ্ছেন, আর তাদের পেছনে মো. জুবায়ের ও কামরুল ইসলাম রানা হাঁটছেন।

পুলিশ ধারণা করছে, ২৩ থেকে ২৬ মার্চের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে রাইভিকে হত্যা করে লাশ খালে ফেলে দেয়। প্রধান সন্দেহভাজন মো. জুবায়ের বর্তমানে বিদেশে (অস্ট্রেলিয়া) অবস্থান করছেন। এছাড়া ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

২৮ মার্চ অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি