ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:31 AM

news image

নীলফামারীর মির্জাগঞ্জ রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি ও ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ রেলস্টেশনের সামনে রেললাইনে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

ডোমার রেলওয়ে স্টেশনের মাস্টার রুবেল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধের কারণে তিন ঘণ্টা ধরে নীলফামারীর চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি চিলাহাটিতে এবং খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা ট্রেনটি ডোমার স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মির্জাগঞ্জ রেলস্টেশন শুধু স্থানীয়দের নয়, আশপাশের পাঁচ-ছয়টি ইউনিয়নের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক ব্যবসায়ীও এ স্টেশন ব্যবহার করে দূর-দূরান্তে পণ্য পরিবহন করেন। তাই ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামানোর দাবি তাদের।

বিক্ষোভকারীরা বলেন, বর্তমানে শুধু রকেট মেইল ট্রেনটি মির্জাগঞ্জে থামে। সেটিও ২ নম্বর লাইনে মাত্র দুই মিনিটের জন্য দাঁড়ায়। ফলে প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে ঝুলে ঝুলে ট্রেনে উঠতে গিয়ে নারী, শিশু ও বয়স্কসহ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

তাদের দাবি, একসময় মির্জাগঞ্জ স্টেশনে তিন-চারটি ট্রেনের যাত্রাবিরতি ছিল। সকালে ও বিকেলে নিয়মিত ট্রেন থামত। সেই পুরোনো সুবিধা ফিরিয়ে দিয়ে সব ধরনের ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীরা আরও বলেন, নীলফামারীর অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন মির্জাগঞ্জ। অথচ এখানে ঢাকা, রাজশাহী ও খুলনাগামী আন্তনগর এবং লোকাল-মেল ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি নেই। ফলে যাত্রীদের ট্রেনে উঠতে প্রায় ১০ কিলোমিটার দূরের ডোমার অথবা ১১ কিলোমিটার দূরের চিলাহাটি রেলস্টেশনে যেতে হয়।

এতে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি