ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

মাদক-সীমান্ত অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগ চান পার্বত্যমন্ত্রী

#

ডেস্ক রিপোর্ট

২৫ সেপ্টেম্বর, ২০২৬,  5:29 PM

news image

মাদক সমস্যা, সীমান্ত অপরাধ ও শরণার্থী কেন্দ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করার প্রতিশ্রুতি

কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক সম্পর্কের কথা তুলে ধরে পার্বত্যমন্ত্রী বলেন, মাস্টারপ্ল্যান অনুযায়ী কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম একই সুতোয় গাঁথা। কক্সবাজার ও বান্দরবানসহ দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে এবং দেশ-বিদেশে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

কক্সবাজারের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়নের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতেও সমন্বিত উদ্যোগের তাগিদ

রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গে পার্বত্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ মাদক কারবার, চোরাচালান, নারী ও অবৈধ অস্ত্র পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

এসব সংকট মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের সমন্বয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পেশ করার কথা বলেন তিনি।

একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহযোগিতায় স্থানীয় সমস্যাগুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান পার্বত্যমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি