ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া

#

বিজ্ঞপ্তি

৩০ ডিসেম্বর, ২০২৫,  6:49 PM

news image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক এবং এ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাহবুবুর রহমান ভুইঁয়া।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

এক শোকবার্তায় এম মাহবুবুর রহমান ভুইঁয়া মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও জাতীয় জীবনে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এম মাহবুবুর রহমান ভুইঁয়া মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন শোকাহত পরিবার-পরিজন এই কঠিন সময়ে ধৈর্য ও মানসিক শক্তি লাভ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি