ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বিশ্বকাপ জয় নিয়েই চূড়ান্ত সাফল্য: রোনালদোর মন্তব্যে জবাব মেসির

#

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৫,  12:08 AM

news image

বিশ্বকাপ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিতর্কিত মন্তব্যে এবার মুখ খুললেন লিওনেল মেসি। পর্তুগিজ তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “বিশ্বকাপ জয় আমার ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করে না।” তার সেই বক্তব্যের জবাবে মেসি জানিয়েছেন, একজন ফুটবলারের জীবনে বিশ্বকাপ জেতাই হলো “সর্বোচ্চ অর্জন।”

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে অংশ নিয়ে মেসি বলেন, “একজন খেলোয়াড়ের জীবনে বিশ্বকাপ জয়ই চূড়ান্ত সাফল্য। এটা যেন কোনো পেশাজীবীর ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানো। এরপর আর কিছু চাওয়ার থাকে না।”

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন দুটি গোল। অন্যদিকে রোনালদোর সর্বোচ্চ আন্তর্জাতিক অর্জন ইউরো ২০১৬ ও উয়েফা নেশনস লিগ।

দুই কিংবদন্তি বর্তমানে ইউরোপের বাইরে খেলছেন—রোনালদো সৌদি আরবের আল নাসরে, আর মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দুজনই অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি