ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, চূড়ান্ত ইমামদের তালিকা

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৬,  8:47 PM

news image

প্রতি বছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদুল আজহার নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে ইমাম ও মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন কারি ইসহাক।

সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ওয়ালীয়ুর রহমান খান। মুকাব্বির থাকবেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন।

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মো. আব্দুল হাদী।

পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে প্রস্তুত রাখা হয়েছে মো. শামসুল হক-কে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি