ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল

#

১১ সেপ্টেম্বর, ২০২৬,  8:50 AM

news image

সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এখন পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য আগের ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে ব্যাংকের ওই সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতের হিসাব পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের চিঠি অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যক্তিগত (অপ্রাতিষ্ঠানিক) মেয়াদি আমানত ও কিস্তিভিত্তিক আমানতের ক্ষেত্রে ‘ইহসান’ হিসাবে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে ওই সময়ের মুনাফার হার অনুযায়ী হিসাব করে প্রতিটি হিসাবের বিপরীতে স্থিতি পুনরায় হিসাব করতে হবে। এ ছাড়া ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার প্রযোজ্য হবে।

চিঠিতে বলা হয়, ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং মুনাফা সমন্বয়সংক্রান্ত বাস্তব জটিলতা বিবেচনায় ‘হেয়ারকাট’ সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনার ফলে নির্ধারিত সময়ের ব্যক্তিগত ও কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশ ধরে না রেখে সংশ্লিষ্ট সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী পুনরায় হিসাব করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি