ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বন্যা পরিস্থিতি নিয়ে দুঃসংবাদ, চার জেলায় নতুন করে প্লাবনের আশঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৬,  6:06 PM

news image

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী তিন দিনে অতি ভারী বর্ষণের কারণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী এবং দেশের অভ্যন্তরের হাওর এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক পূর্বাভাস সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এই অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এতে সিলেট ও সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তৃতীয় দিনের দিকে কুশিয়ারা নদীর কিছু পয়েন্টে পানি প্রাক-মৌসুমী বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অন্যদিকে নেত্রকোণার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকলেও জেলার হাওরাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ধনু-বাউলাই নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা নতুন করে নিম্নাঞ্চল প্লাবনের ঝুঁকি তৈরি করবে।

এদিকে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি