ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৬,  5:01 PM

news image

সরকারপ্রধানের জন্য একটি নিরাপদ ও স্থায়ী সরকারি বাসভবন নির্ধারণ বা নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের আটজন সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর আগের প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ জনস্বার্থে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের জন্য কোনো উপযুক্ত ও নিরাপদ সরকারি বাসভবন নির্ধারণ বা নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রিটে উল্লেখ করা হয়, একজন সরকারপ্রধানের জন্য নিরাপত্তা, মর্যাদা এবং আবাসিক সুবিধা নিশ্চিত করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও প্রশ্ন তুলছে।

আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল জানান, আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী কোথায় থাকবেন বা তাঁর জন্য নতুন বাসভবন নির্মাণ হবে কি না—সে বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।



logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি