ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৪৫ হাজার

#

ডেস্ক রিপোর্ট

১৭ ডিসেম্বর, ২০২৫,  12:06 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৪ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী ভোটার।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট নিবন্ধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার ২৬ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ১৭ হাজার ৩৫৯ জন এবং নারী ভোটার ২৭ হাজার ৬৬৫ জন।

ইসি জানিয়েছে, এ পর্যন্ত নিবন্ধিতদের মধ্যে ৪ লাখ ৩৮ হাজার ৪১৮ জনের নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে। তবে ৬ হাজার ৬০৮ জনের নিবন্ধন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও ভোট দিতে পারবেন।

গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন সম্পন্ন হলে ভোটারের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট দেওয়ার পর নির্ধারিত খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে।

ইসি জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি