ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

নেপাল-ভারত ম্যাচ সামনে, ঘোষণা এলো ২৭ সদস্যের বাংলাদেশ দল

#

ডেস্ক রিপোর্ট

০৬ নভেম্বর, ২০২৫,  12:09 AM

news image

আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার সন্ধ্যায় ঘোষিত এই দলে কোনো চমক নেই। সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচের দলকেই প্রায় অপরিবর্তিত রেখেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।

ঢাকায় অনুষ্ঠিতব্য দুই ম্যাচের জন্য আগে থেকেই ক্যাম্প শুরু হলেও দলে কারা থাকবেন তা নিয়ে সমালোচনা চলছিল। অবশেষে ছয় দিন পর কোচ ক্যাবরেরা প্রকাশ করলেন স্কোয়াড।

বাংলাদেশ দলের ২৭ ফুটবলার হলেন: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদি হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, সাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজউদ্দিন, সাদউদ্দিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি