ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা দিতে পুলিশের কাছে চিঠি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৫,  11:45 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, শনিবার আলাদা দুটি চিঠির মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি হওয়ায় সিইসি, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। বর্তমানে সিইসির জন্য গাড়িসহ পুলিশি নিরাপত্তা থাকলেও নির্বাচনকালীন অতিরিক্ত আরও একটি গাড়িসহ নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের বাসভবন, অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে আইজিপিকে দেওয়া চিঠিতে সারাদেশে নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের কার্যালয়গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সময়সূচি ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি