ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

নির্বাচনে কারো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

#

২৮ জানুয়ারি, ২০২৬,  1:43 PM

news image

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করবে।

বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকাল ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া এ বৈঠকটি ছিল দায়িত্ব গ্রহণের পর নির্বাচন কমিশনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী এবং নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে। তিনি পুনর্ব্যক্ত করেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের নির্বাচিত সরকারের সঙ্গেই যুক্তরাষ্ট্র সম্পর্ক বজায় রাখবে।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বৈঠকে পোস্টাল ব্যালট, নির্বাচনী আচরণবিধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে। তারা চারটি স্থান পরিদর্শন করবে এবং পর্যবেক্ষণ প্রতিবেদন পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সিনেটে উপস্থাপন করা হবে।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। মার্কিন প্রতিনিধি দলে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড ম্যু এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। নির্বাচন কমিশনের পক্ষে সিইসির সঙ্গে ছিলেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিক রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করছেন তিনি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি