ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ধরাছোঁয়ার বাইরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৬,  9:11 PM

news image

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আলোচিত সোহেল রানা ৫ আগস্টের পর পরিচয় বদলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও অধিদপ্তরে বিচরণ করছেন- এমন অভিযোগ উঠেছে। অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা এবং বিভিন্ন অভিযোগ তুলে হয়রানি করার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে সোহেল রানা নৌ খাতে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঙ্গে রাজনীতির সূত্রে তিনি ঢাকা মহানগর দক্ষিণের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বাপ্পি-সজল কমিটিতে সহ-সভাপতির পদও পান তিনি।

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গেও সোহেল রানার ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

এ ছাড়া, ২০২৪ সালের শুরুর দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি মতিঝিল এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে যাতায়াত করতেন বলে অভিযোগ রয়েছে। সেখানে কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল রানা ও মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আত্মগোপনে যাওয়ার চেষ্টা করেন বলে জানা যায়। ওই সময় মতিঝিল থানার পাশের আরামবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হাতে তাঁরা আটক হন বলে স্থানীয় সূত্রের দাবি। পরে মুচলেকা দিয়ে সোহেল রানা ছাড়া পান বলে জানা গেছে।

এরপর কিছুদিন আত্মগোপনে থাকার পর আবারও বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিচয় ও রাজনৈতিক অবস্থান পরিবর্তনের আড়ালে তিনি আগের কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন- এমন অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সোহেল রানার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীনভাবে যাচাইও প্রয়োজন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি