ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বপ্ন নয়, সত্যি! এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনালের প্রাইজমানি ৭৫ লাখ টাকা আল্লাহভীরু আলেমের ১০ গুণ, যা সমাজকে দেখায় সঠিক পথ ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এগিয়ে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার কোরআনে মানুষের মর্যাদা নিয়ে যে ১০টি ঘোষণা রয়েছে ভালোবাসা ও উপহারে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সংলাপের মাধ্যমে রাজনীতিতে ঐক্যের নতুন অধ্যায় বাইসাইকেলের চাকায় এগিয়ে যাবে ৩ লাখ ছাত্রীর শিক্ষাজীবন উদ্যোক্তারা ঋণহীন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অব্যবহৃত ১ লাখ ৪৫ হাজার কোটি

দ্বৈত নাগরিক মো: ফজলুল করিমের পদোন্নতি: অগ্রণী ব্যাংকের জিএম থেকে ডিএমডি। নজর এখন এমডি পদ

#

অনলাইন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৬,  3:06 PM

news image

মার্কিন নাগরিকত্ব পাওয়া, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মো: ফজলুল করিমকে ৮ অক্টোবর ২০২৬ তারিখের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক পদোন্নতি প্রদান করা হয়েছে। 

এই পদোন্নতি নিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে। 

মো: ফজলুল করিম এর অতীত ইতিহাস কি তবে দেখা হয় নাই? তার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং প্রতি ২/৩ মাস অন্তর আমেরিকায় যাওয়া নিয়ে অগ্রণী ব্যাংক এর ছুটি অনুমোদন সহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানা যায় - তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। 

পাশাপাশি ছিলেন অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা । 

মো: ফজলুল করিম, প্রকাশ ম, ফ করিম এসপিও থাকাকালীন ২০১২ সালে অগ্রণী ব্যাংক অফিসার সমিতি নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল জামান- মোবারক পরিষদ থেকে সদস্য পদে নির্বাচন করে হেরে যান।


​হাইকোর্টের রায় অমান্য করে কারাদণ্ডের আদেশ প্রাপ্তি, বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ এবং জুলাই গণহত্যার মামলার আসামি হওয়া সত্ত্বেও অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ ফজলুল করিমকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে বিতর্কিত পদোন্নতি দেওয়া হয়েছে। 

গত ৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির ঘোষণা আসে। বিতর্কিত এই কর্মকর্তা এখন ব্যাংকের সর্বোচ্চ পদ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়ার স্বপ্ন দেখছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।


​জুলাই গণহত্যার আসামি:


​নথি ও তথ্য যাচাই করে দেখা গেছে, শেরেবাংলা নগর থানা আমলী আদালতে দায়ের করা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় (সিআর মামলা নং ১৭৬/২০২৫) মোহাম্মদ ফজলুল করিমকে আসামি করা হয়েছে। মোছা. তাহমিনা খাতুনের দায়ের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়, যেখানে ফজলুল করিম ৭০ নম্বর আসামি।


​কারাদণ্ডের আদেশ ও আদালত অবমাননা:


​ফজলুল করিমের বিরুদ্ধে আদালত অবমাননা ও ক্ষমতার অপব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। মুন গ্রুপের ঋণসংক্রান্ত একটি মামলায় আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করায় ২০২৪ সালের ২৪ জানুয়ারি হাইকোর্টের একটি একক বেঞ্চ অগ্রণী ব্যাংকের শীর্ষ পাঁচ কর্মকর্তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। তাদের মধ্যে ফজলুল করিম (তৎকালীন প্রিন্সিপাল শাখার জিএম) অন্যতম। আদালত সে সময় তার ব্যক্তিগত সম্পত্তি ক্রোকের নির্দেশও দিয়েছিলেন (যদিও পরবর্তীতে আপিল বিভাগ আদেশের ওপর স্থগিতাদেশ দেন)।

​ঘুষ ও অর্থ আত্মসাতের অভিযোগ

​ফজলুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও উৎকোচ গ্রহণের মারাত্মক অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। ২০২২ সালের ১৪ ডিসেম্বর ‘এম আর ট্রেডিং কোম্পানি’র স্বত্বাধিকারী মিজানুর রহমান এই ফজলুল করিমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাৎ এবং এক কোটি টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে দুদক এ বিষয়ে নীরব থাকায় বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পরবর্তীতে ২০২৪ সালের ৪ মার্চ হাইকোর্ট দুদককে উক্ত আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য কড়া নির্দেশ দেন।

​রাজনৈতিক চাটুকারিতা ও শিবিরের অতীত

​ব্যাংকের কর্মকর্তা ও একাধিক সূত্রে জানা যায়, ফজলুল করিম ছাত্রজীবনে রাজনৈতিক সংগঠন ‘ইসলামী ছাত্রশিবির’-এর সাথে যুক্ত (সাথী) ছিলেন। তবে কর্মজীবনে প্রবেশ করে তিনি ক্ষমতাধরদের তোষামোদ শুরু করেন। ১৯৯৬ সালে সিনিয়র অফিসার পদে যোগ দেওয়া ফজলুল করিম বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) ঘনিষ্ঠ পাত্রে পরিণত হন। মুস্তফা কামালের প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় ২০২১ সালে তিনি উপমহাব্যবস্থাপক (ডিজিএম) থেকে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি হাতিয়ে নেন।


​দ্বৈত নাগরিকত্ব

​ব্যাংকিং বিধিমালা ও সরকারি খাতের নীতিমালার তোয়াক্কা না করে ফজলুল করিম আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ও আমেরিকা—এই দুই দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও কীভাবে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যাংকের শীর্ষ নীতিনির্ধারণী পদে একজন হত্যা মামলার আসামিকে বসানো হলো, তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের কর্মকর্তাদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এই প্রসঙ্গে তার ​বক্তব্য পাওয়া যায়নি।

​এসব চাঞ্চল্যকর অভিযোগ ও বিতর্কিত পদোন্নতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে মোহাম্মদ ফজলুল করিমের ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

​গুরুতর সব অভিযোগ, সাজা ও হত্যা মামলার আসামি হওয়ার পরও প্রশাসনিক প্রক্রিয়া ডিঙিয়ে ডিএমডি পদোন্নতি পাওয়ায় ক্ষোভে ফুসছেন অগ্রণী ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, অবিলম্বে এই পদোন্নতি বাতিল করে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি