ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

তারেক রেজা গ্রেপ্তার নিয়ে হাসনাতের তীব্র প্রতিক্রিয়া, ‘ক্ষমতার অপব্যবহার স্থায়ী হয় না’

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬,  10:23 PM

news image

ঝিনাইদহে নামাজ শেষে সংঘর্ষ ও পরবর্তীতে হামলার ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা জামিনে থাকলেও ভুক্তভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার নিজের ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ঝিনাইদহ থেকে কিছুক্ষণ আগে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ যারা প্রকাশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী ও তারেক রেজার ওপর হামলা চালিয়েছে, তারা সবাই এখন জামিনে রয়েছে।

তিনি এটিকে ‘পুরোনো রাজনৈতিক সংস্কৃতি’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, দেশে আবারও ভিন্নমত দমন এবং হামলাকারীদের প্রশ্রয় দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে আদালতও রাজনৈতিক প্রভাবের জায়গায় পরিণত হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, অয়ন রহমানকে ডিবি হেফাজতে নেওয়ার পরও আদালতে উপস্থাপন করা হয়নি।

তার ভাষায়, অনেকে এসব ঘটনায় আনন্দিত হতে পারে বা নিজেদের শক্তিশালী ভাবতে পারে, কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। “জুলুম জমতে জমতে একসময় পাহাড় হয়, আর সেই পাহাড় একদিন ফিরে আসে,”—যোগ করেন তিনি।

সবশেষে তিনি রাজনৈতিক মন্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘জাতীয় গ্রেট গোয়িং বিএনপি উইথ ইয়োর প্ল্যান’।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি