ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

#

বিজ্ঞপ্তি

২১ এপ্রিল, ২০২৬,  1:18 PM

news image

স্পোর্টস রিপোর্টার: ঢাকার বসুন্ধরাস্থ স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে  আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। 

আগামী ১৮ এপ্রিল বিকাল ৫ টায় শুরু হবে এই আসর। বক্সিং, এমএমএ এবং মুয়াই থাই মিলিয়ে ৩ টি ডিসিপ্লিনের এই ফাইটে দেশ-বিদেশের শীর্ষ ফাইটারা অংশ নিবেন।

এই মেগা ইভেন্টটির আয়োজনে রয়েছ তানভীর বসুন্ধরা গ্রুপ। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে তারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে।

ক্রীড়া অনুরাগী বসুন্ধরা গ্রুপ ফুটবলে 'বসুন্ধরা কিংস' এবং ক্রীড়া সম্প্রচারে 'টি স্পোর্টস'-এর মাধ্যমে অবদান রেখে চলেছে।   

এই ইভেন্টে মোট ১২টি বাউট (লড়াই) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রতিভাবান ফাইটারদের মুখোমুখি লড়বেন থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা। ঘোষিত ফাইট কার্ডে থাকবে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচআপ।

 নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত লড়বেন থাইল্যান্ডের পর্নপিমন পংপেও এর বিপক্ষে। এছাড়াও ইমন টংচাংইয়া লড়বেন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। হোসাইন আহমেদ লড়বেন উইরাওয়াত সাপনলার বিপক্ষে। আজিদ বেবি লড়বেন নিক চুয়া জেন কং এর বিপক্ষে।  আব্দুল হামিদ নূর লড়বেন শন রাফায়েল স্যানি বিপক্ষে। 

এমএমএ (MMA) বিভাগে মনজুর আলমের প্রতিপক্ষ থাকবেন জন ইজেকিয়েল পাগালাঙ্গান। মার্ক জোসেফ অ্যাব্রিলো লড়বেন নাট্টাওয়াত কাওখানচুমের বিপক্ষে। এছাড়াও 'দ্য গোল্ডেন বয়' খ্যাত মাসাদুল রেজা ওমেও সহ আরও বেশ কয়েকজন স্থানীয় ফাইটার এই ইভেন্টে অংশ নিবেন।

ক্রীড়াবিদ ও আয়োজকরা মনে করছেন এই ধরনের ইভেন্ট দেশের কমব্যাট স্পোর্টসকে জনপ্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠীতব্য আয়োজনটি দেশের তরুণ ফাইটারদের জন্য আন্তর্জাতিক মঞ্চ তৈরি এবং বিশ্বমানের প্রতিযোগিতা দিতে বাতিঘর হয়ে উঠবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি