ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

ট্যুরিজম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টিতে নতুন নেতৃত্ব: পরিচালক হলেন মহিউদ্দিন খান খোকন

#

বিজ্ঞপ্তি

২৩ এপ্রিল, ২০২৬,  2:29 PM

news image

দেশের পর্যটন ও আতিথেয়তা খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল’র আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি-এনএসডিএ’র অধীনে গঠিত এই পর্ষদে পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব মহিউদ্দিন খান খোকন।

নবনির্বাচিত এই পর্ষদে চেয়ারম্যান হিসেবে রয়েছেন মহিউদ্দিন হেলাল এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন খবির উদ্দিন আহমেদ। তবে পর্যটন সংশ্লিষ্টদের নজর কেড়েছে পরিচালক হিসেবে মহিউদ্দিন খান খোকনের অন্তর্ভুক্তি। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও দূরদর্শী চিন্তাভাবনা এই সেক্টরের স্কিল ডেভেলপমেন্টে নতুন মাত্রা যোগ করবে।

এই নবনির্বাচিত বোর্ড আগামী ২ বছর দেশের ট্যুরিজম ও হসপিটালিটি খাতের উন্নয়নে নিরলস কাজ করবে। তাদের প্রধান লক্ষ্য কেবল সাধারণ প্রশিক্ষণ প্রদান নয়, বরং আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের দেশি-বিদেশি বাজারে চাকরির নিশ্চয়তা বিধান করা।

পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মহিউদ্দিন খান খোকন জানান, দেশের ট্যুরিজম সেক্টরকে বিশ্বের বুকে তুলে ধরতে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। তিনি এবং তার বোর্ড আন্তর্জাতিক সার্টিফিকেশনের মাধ্যমে বাংলাদেশি তরুণদের বৈশ্বিক মানের পেশাদার হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

পরিচালনা পর্ষদের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সচিব সাধারণ (সেক্রেটারি জেনারেল) শহীদ হোসেন শামীম এবং কোষাধ্যক্ষ এম. মেসবাহ উল আলম। এছাড়াও পরিচালক হিসেবে ড. রুবিনা হোসেন, মো. শাহাদাত ফিরোজ শিকদার, মিস নাবিগাহ দর্দানাসহ মোট ১৫ জন সদস্য এই বোর্ডে অন্তর্ভুক্ত রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, মহিউদ্দিন খান খোকনের মতো উদ্যমী নেতৃত্ব এই কাউন্সিলে যুক্ত হওয়ায় ট্যুরিজম সেক্টরের জন্য প্রয়োজনীয় ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিংকেজ’ আরও শক্তিশালী হবে; যা সরাসরি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল পর্ষদ এক নজরে

চেয়ারম্যান: মহিউদ্দিন হেলাল

ভাইস-চেয়ারম্যান: খবির উদ্দিন আহমেদ

সচিব সাধারণ: শহীদ হোসেন শামীম

কোষাধ্যক্ষ: এম. মেসবাহ উল আলম

পরিচালক: মহিউদ্দিন খান খোকন

অন্যান্য পরিচালকবৃন্দ: ড. রুবিনা হোসেন, মো. শাহাদাত ফিরোজ শিকদার, মো. বোরহান উদ্দিন, মেহেদী আমিন চৌধুরী, এম. মনিরুজ্জামান মাসুদ, মিস নাবিগাহ দর্দানা, মিস নাফিজ ইসলাম লিপি, ওয়াসিউদ্দিন আল মাসুদ, মিস সুলতানা পপি এবং মাহমুদুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি