ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দেবেন: ময়নুল হক

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৬,  11:38 PM

news image

কুড়িগ্রাম, ফুলবাড়ী | জাতীয় পার্টি করে জীবনে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ময়নুল হক। তিনি বলেন, “গত ১০ বছরে লাঙল ফুলবাড়ীর কোনো উন্নয়ন করতে পারেনি। আমি ও আমার নেতাকর্মীরা লাঙলে ভোট দিয়ে ভুল করেছি। এবার ধানের শীষে ভোট দেব।”

সোমবার (আজ) বিকেলে ফুলবাড়ী উপজেলার জসিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে উপজেলার তিন শতাধিক জাতীয় পার্টির নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

সভায় বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “কুড়িগ্রাম তথা ফুলবাড়ীর মানুষ বরাবরই ভোটের মাঠে স্রোতের বিপরীতে গিয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। জোটের নামে ৪৫ বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরা হয়েছিল, কিন্তু এই জনপদের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।”

তিনি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, “একটি দল ভোটের মাঠে বেহেশতের টিকিট বিক্রির লোভ দেখাচ্ছে এবং নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছে।” অন্যদিকে আরেকটি দলকে অনভিজ্ঞ উল্লেখ করে বলেন, “তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে জোট করেছে। তারা জোটে না গেলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আমাদের সমর্থন পেত।”

সভায় তিনি এসব দলকে পরিহার করে তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে ধানের শীষের প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি