ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

চীনের খনি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬,  10:21 PM

news image

চীনের শানঝি প্রদেশে ভয়াবহ কয়লাখনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবার ও চীনের জনগণের প্রতি সমবেদনা জানান। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও জানানো হয়েছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আহত ও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের জন্য প্রার্থনা রইল। তিনি আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ চীনের পাশে আছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা ও ঘটনার তদন্তে চীনের প্রচেষ্টাকে বাংলাদেশ সমর্থন জানায়।

তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ধৈর্য, সাহস ও সান্ত্বনা কামনা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে চীনের শানঝি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন এবং এ ঘটনায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি