ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

খালেদা জিয়ার আসনে ভোট স্থগিত নয়, তপশিল অপরিবর্তিত: ইসি

#

ডেস্ক রিপোর্ট

৩০ ডিসেম্বর, ২০২৫,  11:48 PM

news image

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া তিনটি আসনের কোনোটিতেই ভোটগ্রহণ স্থগিত হচ্ছে না। ঘোষিত তপশিলেও কোনো পরিবর্তন আনা হচ্ছে না। নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচন যথানিয়মেই অনুষ্ঠিত হবে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনে নির্বাচন স্থগিত করে পুনঃতপশিল দিতে হয়। তবে এ ক্ষেত্রে সে ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

নির্বাচন কমিশনার আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার থেকেই মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর নামে জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। যাচাই শেষে বাকি প্রার্থীদের মনোনয়নপত্রের ভিত্তিতে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে তাঁর গুরুতর শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপি ধানের শীষ প্রতীকে ওই তিন আসনে বিকল্প তিনজন প্রার্থীকে মনোনয়ন দেয়। ওই প্রার্থীরাও সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি